পনের পনেরো হাজার টাকার জন্য স্ত্রীকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের পুড়িয়া গ্রামের ঘটনা। আহত স্ত্রী সনোকা সরকার(২০) মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
গত দুই বছর আগে সনোকা ওই গ্রামেরই বাসিন্দা উত্তম সরকারের সঙ্গে প্রেম বিবাহ করে। সেই সময় সনোকার পরিবারের হাতে ১৫হাজার টাকা দেওয়া হয়। এরপর থেকে উত্তম বার বার টাকার দাবি করতে থাকে। বুধবার উত্তম তার বাবার বাড়ি থেকে ১৫হাজার টাকা নিয়ে আসতে বলে। কিন্তু তাতে রাজি হয়নি সনোকা। বৃহস্পতিবার সকালে ঘরের মধ্যে থাকা খিল দিয়ে সনোকাকে মাথায় মেরে খুনের চেষ্টা করে তার স্বামী বলে অভিযোগ। তার চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা আসতেই অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রামবাসীরা সনোকাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যালে রেফার করেন চিকিৎসক। বর্তমানে সে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/hmPQbpHNNL4